
রাজধানীর মানিকনগর থেকে মো. জালাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ মে) রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মো. জালাল উদ্দিনের গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া থানার বনগাঁও গ্রামে। তিনি ঢাকায় মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন।
এ বিষয়ে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মোবাইদুল ইসলাম বলেন, আমাদের খবর দিলে আমরা গিয়ে জালালকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আশপাশের লোকদের কাছে থেকে জেনেছি যে, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন জালাল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এম জি