
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
শুক্রবার (২ জুন) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১ জুন) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১৪৫ পিস ইয়াবা, ৫০ কেজি ৬৬০ গ্রাম ১৩ পুরিয়া গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।
এম জি