
লোডশেডিংয়ের প্রতিবাদে আগামী ৮ জুন সারা দেশে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।
মঙ্গলবার (৬ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালযে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, গতকাল বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় সিদ্ধান্ত হয়েছে যে, দেশের ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা শহরে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
এএ