
তীব্র তাপদাহ এবং লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাতাসে আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বৃষ্টির দেখা না মেলায় গরম কমছে না। তাপদাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
বুধবার (৭ জুন) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বাতাসের আদ্রতা ছিলো ৪১ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল ইসলাম বলেন, তীব্র ও মাঝারি তাপদাহ অব্যাহত রয়েছে। বাতাসে আদ্রতা বেশি হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম কমার কোন সম্ভবনা নেই। দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতার পরিমাণ ছিল ৪১ শতাংশ।
এদিকে ভ্যাপসা গরমের কারণে স্বাভাবিক কাজ করতে পারছে না খেটে খাওয়া মানুষ। সকালে সূর্য উঠার সাথে সাথে গরমের তীব্রতা বাড়ছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে।
এএ