
আফগানিস্তানের একটি মসজিদে বোমা বিস্ফোরণে ১১ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
নিহতদের মধ্যে উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানের সাবেক পুলিশ কমান্ডার সফিউল্লাহ সামিমও রয়েছেন।
বৃহস্পতিবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশের বাদাখশানের ফাইজাবাদের নবাবী মসজিদে এই বিস্ফোরণ ঘটে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর জানান, বিস্ফোরণের সময় মসজিদটিতে বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমাদ আহমাদির জানাজা চলছিল।
নিসার আহমাদ গত মঙ্গলবার ফাইজাবাদে এক গাড়ি বোমা হামলায় প্রাণ হারিয়েছেন। ওই হামলায় নিসার আহমাদের গাড়িচালকও নিহত হন। আহত হন আরও ১০ জন।
এম জি