
দীর্ঘ অপেক্ষা এবং তাপদাহের পর টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টির ছোঁয়া পেল রাজধানীবাসী। তীব্র গরম এবং লোডশেডিং থেকে কিছুটা মুক্তির জন্য যেখানে রাজধানীবাসী অপেক্ষা করছিল বৃষ্টির জন্য। তখন টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টি অনেকটাই স্বস্তিদায়ক।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়, আজ ঢাকা ও তার আশে পাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার ৯ জুন সকালে কিছুটা গরম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ মেঘলা হতে থাকে। সকাল ১১টার দিকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি।
আকাশে বজ্রপাত সহ বৃষ্টি ক্রমেই বাড়ছে। ধারণা করা হচ্ছে এই বৃষ্টি দিনভর থাকবে।
এম জি