
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সর্বশেষ ২৮৯ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ১৩২ কেন্দ্রের ফলাফল জানা গেছে। ১৩২ কেন্দ্রে ৬৫১০৪ ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ২৪২২৮ ভোট।
অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. শফিকুল ইসলাম মধু পেয়েছেন ৬৮৮০ ভোট, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন পেয়েছেন ২৩১৬ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীকে এস এম শফিকুর রহমান পেয়েছেন ৭০০৮টি ভোট।
এদিন বিকেলে খুলনা শিল্পকলা একাডেমিতে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
এএ