
রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৩ জুন) ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানায়।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩০ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল, ৬৮৪১ পিস ইয়াবা, ৩ বোতল ফেন্সিডিল ও ৬৭ কেজি ২৭৫ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬ টি মামলা রুজু হয়েছে।
এম জি