
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার মূল পরিকল্পনাকারী সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে একই মামলার বাকী ৯ আসামির চারজনের চার দিন ও পাঁচজনের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (১৮ জুন) জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন।
ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ছাড়া রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন- গোলাম কিবরিয়া সুমন, মো. মিলন, মো. তোফাজ্জল, আইনাল হক, কফিল উদ্দিন, ফজলু মিয়া, মো. শহিদ, মকবুল ও মো. ওহিদুজ্জামান।
শনিবার (১৭ জুন) তাদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত। বুধবার রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরে ময়মনসিংহ মেডিকেলে তার মৃত্যু হয়।
এম জি