
রাষ্ট্র পরিচালনার জন্য আওয়ামী লীগের ভোট চুরির দরকার হয় না। দেশের মানুষ সঠিকভাবে ভোট দেয়ার সুযোগ পেলেই আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেই দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দলের কার্য নির্বাহী সংসদের বৈঠকে তিনি আরো বলেন, স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন এবং উপ নির্বাচনগুলোতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। ফলে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার আর সুযোগ নেই।
ভোট ডাকাতি বিএনপির অভ্যাস উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মানুষের ভোটাধিকার আওয়ামী লীগই ফিরিয়ে দিয়েছে।
আওয়ামী লীগ দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে জানিয়ে বলেন, ক্ষমতার উছিষ্ট বিলিয়ে জন্ম নেয়া দল বিএনপি এ দেশে যাদের রাজনীতি করা নিষিদ্ধ ছিল তাদেরকে সংবিধান সংশোধন করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে।
৭৫ এর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশে যে বিচারহীনতার সংস্কৃতি ছিল তাতে শেখ হাসিনার নিজেই মানব অধিকার হারিয়েছেন তখন মানবাধিকার সংগঠন কোথায় ছিল এমন প্রশ্ন তুলে আওয়ামী লীগ সভাপতি বলেন,২০০৮ সালে বিএনপি ৩০ টি সিট পেয়েছে। এই সন্ত্রাসী দল পরে আর ২০১৪ সালে নির্বাচনে আসার সাহস পায়নি।
দেশে খাদ্য উৎপাদন বাড়িয়ে বিদেশ নির্ভরতা কমানোর তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, দেশের পাঁচ মাসের খাবার আমদানির মতো রির্জাভ মজুদ আছে।
এম জি