
৩ প্রতিষ্ঠান থেকে ৩ কোটি ৯০ লাখ (৩৯ মিলিয়ন) জন্মনিয়ন্ত্রণ পিল (তৃতীয় প্রজন্ম) ১৯৫ কোটি টাকায় কিনবে সরকার।
বৃহস্পতিবার (২২ জুন) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান। তিনি বলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান রেনেটা লিমিটেড, টেকনো ড্রাগস্ লিমিটেড ও পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নিকট থেকে পাঁচটি লটে তিন কোটি ৯০ লাখ (৩৯ মিলিয়ন) সাইকেল ওরাল পিল (তৃতীয় প্রজন্ম) ১৯৫ কোটি টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ প্রকল্পের ডব্লিউডি-০২ প্যাকেজের নির্মাণ কাজ স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কাছ থেকে ৮৮১ কোটি ২৪ লাখ ৪৬ হাজার ৮৫৭ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এএ