
বাঙালি ও বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের আপনজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, শত সংগ্রামে, অজস্র গৌরবে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৭৪ বছরে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২২ জুন) রাতে ফেসবুকে দেওয়া পোস্টে এ সব কথা লেখেন জয়।
জয় বলেন, ৫২ বছরের বাংলাদেশে অনেক ঝড়-ঝাপটা ও দুঃসময় কাটিয়ে সাড়ে ২৫ বছর দেশ শাসন করার সুযোগ পেয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী আমলের মধ্যে, ২২ বছরের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার অদম্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশ থেকে দূর হয়েছে ক্ষুধা ও দারিদ্র।
বঙ্গবন্ধুর দৌহিত্র আরও লিখেছেন, লোড শেডিংয়ের অন্ধকার শেষে এখন আমরা শতভাগ বিদ্যুতায়নের দেশ। প্রত্যন্ত গ্রামে এখন পৌঁছে গেছে বিদ্যুতের আলো। টেকনাফ থেকে তেতুলিয়ার মূল সড়কগুলো সব চার লেনে উন্নীত করার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা ও যোগাযোগ। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে, শত্রুদের চোখ রাঙ্গানি উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ করেছে সরকার।
এম জি