
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে আজ শুক্রবার সৌদি আরব যাচ্ছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্য সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দেবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জেদ্দায় পৌঁছবেন রাষ্ট্রপ্রধান। সেখানে অবস্থানকালে তিনি আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন।
হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারতের জন্য মদিনা যাবেন।
হজ পালনকালে সৌদি আরবে ১০ দিনের সফর শেষে রাষ্ট্রপতি ৩ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এম জি