পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানির রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস রবিবার (০২ জুলাই) শেয়ার লেনদেন চালু হবে।
কোম্পানিগুলো হচ্ছে- বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, এমারেল্ড অয়েল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।
এনজে