
পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে বৈধ পথে কষ্টার্জিত ফরেন রেমিট্যান্স দেশে পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে রূপালী ব্যাংক লিমিটেড মাসব্যাপী (২৮ মে, ২০২৩ খ্রিঃ হতে ২৭ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত) বিশেষ রেমিট্যান্স সেবা-২০২৩ ঈদ আনন্দ ধামাকা অফার ঘোষণা করেছে। বিশেষ এই অফারে রূপালী ব্যাংকের মাধ্যমে যে সকল গ্রাহক ফরেন রেমিট্যান্সের টাকা গ্রহন করবেন তাঁদের মধ্য হতে প্রতি সপ্তাহ শেষে লটারীর মধ্যমে ভাগ্যবান ৫ জন গ্রাহককে মূল্যবান পুরুস্কার প্রদান করা হয়। সে ধারাবাহিকতায় প্রথম সপ্তাহ শেষে ড্রকৃত লটারীতে বিভাগীয় কার্যালয়, খুলনা ও জোনাল অফিস, যশোর এর অধীনস্থ মণিরামপুর শাখার একজন ভাগ্যবান রেমিট্যান্স গ্রাহক জনাব নাজনীন সুলতানা ৩ য় পুরস্কার লাভ করেছেন।
সোমবার (২৬ জুন) বিভাগীয় কার্যালয় খুলনার বিভাগীয় প্রধান মহাব্যবস্থাপক জনাব তাজ উদ্দীন আহম্মদ, জোনাল অফিস, যশোর এর জোনাল ম্যানেজার উপ- মহাব্যবস্থাপক জনাব মোঃ জাকির ইবনে বোরাক ও জোনাল অফিস, খুলনা এর জোনাল ম্যানেজার উপ- মহাব্যবস্থাপক জনাব মোঃ নিজাম উদ্দিন মহোদয়গণ স্বশরীরে মণিরামপুর শাখায় উপস্থিত হয়ে ভাগ্যবান লটারী বিজয়ীর হাতে পুরস্কার হস্তান্তর করেন।
এসময় ব্যাংকের যশোর কর্পোরেট শাখার এজিএম জনাব মোঃ শহীদুল ইসলাম, জোনাল অফিসের এজিএম জনাব মোঃ সারোয়ার হোসেন, মণিরামপুর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ মনিরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এম জি