
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকারের সময় শেষ হয়ে এসেছে। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেকোনো সময় সরকারের পতন ঘটবে। এসময় তিনি গাজীপুর মহানগর বিএনপির নেতা-কর্মীদের নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের শপথ নেন।
মঙ্গলবার (২৭ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নবগঠিত গাজীপুর মহানগর বিএনপির কমিটি। শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, মেহেদী হাসান এলিস, মাহবুবুল আলম শুক্কুর, সুরুজ আহমেদ, বশির উদ্দিন, সরকার জাবেদ আহমেদ সুমন, সালাউদ্দিন, আক্তার হোসেন, আব্দুর রহিম কালা, সাংবাদিক রাশিদুল হকসহ কয়েকশ নেতা-কর্মী।
এম জি