ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত এক পুলিশ সদস্য রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার ভোরে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।
এ সব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও জোনের উপকমিশনার এইচএম আজিমুল হক ।
পুলিশ কর্মকর্তা এইচএম আজিমুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য মনিরুজ্জামান নিহত হয়েছেন। কুড়িগ্রামে ঈদ করে কর্মস্থলে ফেরার পথে তেজগাঁও ট্রেন স্টেশনে নেমে ফার্মগেটে হামলার শিকার হন মনিরুজ্জামান।
এনজে