
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী সোমবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা মহানগরীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শনিবার (১৫ জুলাই) বাজুস থেকে এ তথ্য জানানো হয়।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়, ১৭ জুলাই বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন সারাদেশে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজন সফল করার লক্ষ্যে সোমবার বিকেল ৫টার পর থেকে ঢাকা মহানগরীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এএ