
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘অর্থসূচক ডট কম’। অর্থসূচক ডট কম ছাড়াও আরও ১১টি অনলাইন নিউজ পোর্টালকে অনুমোদন দেয় মন্ত্রণালয়।
সোমবার (১৭ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ড. ভেনিসা রড্রিক্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেয়া হয়।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
নতুন নিবন্ধন পাওয়া অনলাই নিউজ পোর্টাল অর্থসূচক ডট কম এর সিরিয়াল নম্বর- ৭ এবং কোড নম্বর৫০৭।
নিবন্ধনের অনুমতি পাওয়া আরো ১১টি নিউজ পোর্টাল হলো- সময়ের কথা টুয়েন্টিফোর ডট কম, অপরাধের চোখ টুয়েন্টিফোর বিডি ডট কম, আজকের রাবন ডট কম, দিনের শেষে ডট কম, ডেইলি ভোরের পাতা ডট কম, দি নিউজ ই ডট কম, পিপলস নিউজ টুয়েন্টিফোর ডট কম, অপরাজেয়া টুয়েন্টিফোর ডট কম, বর্তমানের খবর ডট কম, বাংলার জনপদ ডট কম, দি রিপোর্ট ডট লাইভ।
এম জি