
টাঙ্গাইলের মধুপুরে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৩ শিশুর।
সোমবার (১৭ জুলাই) বন এলাকার ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো-হাগুড়াকুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে আকাশ (৬), হারুন অর রশিদের ছেলে নাইম (৪) ও শোলাকুড়ি গ্রামের আল আমিনের ছেলে সোহানুর রহমান সোহান।
স্থানীয়রা জানান, তিন শিশু এক সঙ্গে দুপুরে খেলতেছিল। খেলার এক পর্যায়ে তারা সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে নেমে পড়ে। তিন শিশুকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে শুরু করে।
খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা তিন শিশুকে পুকুরে ভাসতে দেখে তাদের মরদেহ উদ্ধার করে।
এম জি