
সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে পদযাত্রা কর্মসূচি পালন করতে রাজধানীর সড়কে নামছে বিএনপি। আর ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ।
দুই দলের এই কর্মসূচিতে স্থবির হয়ে যেতে পারে যানজটের নগরী ঢাকা।
মঙ্গলবার (১৮ জুলাই) গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করবে দলটি। সকাল ১০টা ৩০ মিনিটে গাবতলী এস এ খালেক বাস স্টেশন সামনে থেকে এ পদযাত্রা কর্মসূচি শুরু হবে। সর্বশক্তি দিয়ে কর্মসূচি সফল করতে নির্দেশনা দিয়েছেন হাইকমান্ড। বিশেষ করে রাজধানীতে বড় শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক।
বিএনপি পদযাত্রা রুট
মঙ্গলবার সকাল ১০টায় গাবতলী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন রুট ঘুরে বিএনপির পদযাত্রা পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে পৌঁছাবে বিকাল ৪টায়।
যাত্রাপথ: গাবতলী– টেকনিক্যাল মোড়– মিরপুর-১– মিরপুর-১০ গোল চত্বর– কাজীপাড়া– শেওড়াপাড়া– আগারগাঁও– বিজয় সরণি– কাওরান বাজার– এফডিসি– মগবাজার– মালিবাগ– কাকরাইল– নয়াপল্টন – ফকিরাপুল– মতিঝিল – ইত্তেফাক মোড়– দয়াগঞ্জ– রায়সাহেব বাজার মোড়।
এম জি