আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার সন্ধ্যায় দুটি কমিটির অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঘষিত নতুন কমিটিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হলেন চাঁদপুরের অ্যাডভোটেক জেসমিন সুলতানা। তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশানের সহ সভাপতি ও ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কক্সবাজার জেলার যুগ্ম সম্পাদক,আওয়ামী আইনজীবী পরিষদের সহ সভাপতি, মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
গত বছরের ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেদিন সংগঠনের সভাপতি পদে সংসদ সদস্য মেহের আফরোজ ও সাধারণ সম্পাদক পদে শবনম জাহানকে নির্বাচিত করা হয়।
মহিলা আওয়ামী লীগের সহসভাপতির পদ ২৪টি। এর মধ্যে প্রথম পাঁচজন হলেন শিরিন নাইম, নাসিমা ফেরদৌস, ইয়াসমিন হোসেন, আসমা জেরিন ও আনোয়ারা শাহাজাহান।
যুগ্ম সাধারণ সম্পাদক আটজন হলেন শিরীন রোকসানা, মিনা মালেক, সুলতানা রাজিয়া, আনারকলি, রোজিনা নাসরিন, নাসরিন সুলতানা, নীলিমা আক্তার, নারগিস রহমান। আটজন সাংগঠনিক সম্পাদক হলেন ঝর্ণা বাড়ৈ, সোহাইলা আফসানা, আদিবা আঞ্জুম, রাজিয়া মোস্তফা, মরিয়ম বিন্তে খেয়া, লিলি বেগম (জাপানি), সামসুন্নাহার ও দিপীকা সমাদ্দার।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী দল বিএনপির আন্দোলন মাথায় রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড ও থানা পর্যায়ের কমিটি গঠন বাকি আছে। সেগুলোও শিগগিরই দেওয়া হবে।