
বয়স্ক পিতামাতাকে দেখভাল না করলে সন্তানকে শাস্তি দেয়ার বিধান রেখে চীনের সাংহাইতে একটি আইন করা হচ্ছে। বাংলাদেশে কয়েক বছর ধরেই এমন একটি আইন রয়েছে।
নিঃসন্দেহে পিতামাতার দেখভাল করতে অনাগ্রহী সন্তানদের সংখ্যা বাড়ছে দেখেই এমন আইন করা হচ্ছে। আবার, বাবা-মা দেখভাল করতে পারছে না বলে সন্তান বিগড়ে যাচ্ছে, এমন ঘটনাও দেখা যায়।
সমাজবিজ্ঞানীরা বলেন, পারিবারিক বন্ধন আলগা হয়ে যাবার কারণেই বাড়ছে এমন ঘটনার সংখ্যা। এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে জাতিসংঘের ‘গ্লোবাল ডে অব প্যারেন্টস’।
বাংলাদেশে পারিবারিক বন্ধনের চিত্রটা সম্পর্কে সমাজবিজ্ঞানীরা বলেন, শহর এলাকায় এখন একক পরিবার বেশি। আবার প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার মতো। তবে গ্রাম এলাকায় এখনো পারিবারিক বন্ধন আছে। আস্তে আস্তে পরিবার ভেঙ্গে যাচ্ছে এমন নয়। আবার বিবাহ বিচ্ছেদ হলেও পরিবারের সঙ্গে সন্তানদের যোগাযোগ থাকে। অন্য জায়গায় বাবা মা আলাদা হলেও সন্তানরা দুজনের কাছেই যেতে পারছে কিন্তু বাংলাদেশে এটি হয়না, হয়তো ভালোভাবে নেয়া হয় না। এর প্রভাবও সন্তানদের ওপর পড়ছে।
প্রবীণ বাবা-মাকে দেখভালে বাধ্য করতে যে আইন হয়েছে তা দিয়ে কি সন্তানদের বৃদ্ধ বাবা মাকে প্রতিপালন সম্ভব? এমন প্রশ্নের জবাবে সমাজবিজ্ঞানীরা বলেন, উন্নত দেশে প্রবীণদের দায়িত্ব রাষ্ট্র নিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে তেমনটি না। তবে মানবিকতা বোধ যেহেতু কমে যাচ্ছে সেহেতেু এ ধরনের আইনের প্রয়োজন।
সানবিডি/ঢাকা/এসএস