
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৪৩ জন। সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৭৮৭ জন।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ১৭ লাখ ৭০ হাজার ৯৫৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ১ হাজার ৬৪৬ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৭৫৮ জন।
শুক্রবার (২১ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১০ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৩৭ জন।
এ ছাড়া ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ২৫২ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। ইসরায়েলে আক্রান্ত হয়েছে ৫১৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। গুয়েতেমালায় আক্রান্ত হয়েছে ৩৮৩ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এম জি