
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ জুলাই) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাতে ওই রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-৪ এক্সটেনশনের কাঁটাতারের বাইরে কালমারছড়া গহিন পাহাড়ের পাদদেশ থেকে মরদেহটি উদ্ধার হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার সন্ধ্যায় এক কৃষক মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে মাটিচাপা মরদেহের হাত দেখতে পান। পরে সংবাদ পেয়ে ওই এলাকা থেকে মাটিচাপা দেওয়া মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও হাত পেছনে বাঁধা ছিল। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এম জি