
নিজেকে জানো’-বিখ্যাত এই দার্শনিক স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার, সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে ১১তম ব্যাচের নবীন বরণ ও ৬ষ্ঠ ব্যাচের বিদায় অনুষ্ঠান-২০১৬ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানরে বিভাগের দশম ব্যাচের ছাত্র সাঈদ মাহাদী সিকান্দার এর রচনা ও পরিচালনায় চক্র নামক ত্রক মনোজ্ঞ নাটক পরবিশেন করা হয় । এতে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন ও দেশপ্রেমকে গুরুত্ব দেয়া হয়।
দর্শনকে একটি জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “সত্য ও সততাই সুন্দর জীবনের ভিত্তি, তাই আমাদের সত্যকে অন্বেষণ করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং নিজস্ব স্বকীয়তা তুলে ধরতে হবে।”
তিনি আরো বলেন, “শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের সমস্যা নিজেদের মত করে অনুধাবন করে সামাজিক মূল্যবোধ বিচারে এবং বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে এর সমাধানের উপায় খুঁজে বের করতে হবে।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ধর্ম বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার এবং সঞ্চালনা করেন নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান-২০১৬-এর উদ্যাপন কমিটির আহ্বায়ক ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাফিজুল ইসলাম। এ উপলক্ষে ‘প্রত্যভিজ্ঞান’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এসময় বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সানবিডি/ঢাকা/ইসমাইল/আহো