
জনভোগান্তি এড়াতে শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বুধবার (২৬ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ছুটির দিনে সরকার ও সরকারি প্রতিষ্ঠান বাধা দেবে না এটা আমরা প্রত্যাশা করছি। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও শান্তিপূর্ণভাবে উসনাকিতে পা না দিতে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, মহানগর পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে উচ্চ আদালতের আপত্তি এবং কর্ম দিবসে নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠানে জনদুর্ভোগের অজুহাতে সমাবেশ অনুষ্ঠানে আপত্তি জানিয়েছে। যদিও ইতোপূর্বে সোহরাওয়ার্দী উদ্যানে এবং কর্ম দিবসে নয়াপল্টনে অসংখ্য সমাবেশ- মহাসমাবেশ অনুষ্ঠানের দৃষ্টান্ত রয়েছে।
এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে চেয়ে ডিএমপির কাছে আবেদন করেছিল বিএনপি। কিন্তু ডিএমপির পক্ষ থেকে গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়।
এএ