
রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক পথচারী নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) ও মো. মোবাশ্বের (১৮)।
চিকিৎসাধীন অবস্থায় অপর অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। এখনও তার নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানা গেছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, ‘দুই দলের সমাবেশ শেষে লোকজন ফেরার পথে শুক্রবার সাড়ে ৭টার দিকে গুলিস্তানে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আরও চারজন আহত হয়েছেন।’
এএ