
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে আবার বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তারা সন্ত্রাসী দল সেটি আবার গতকাল প্রমাণ করেছে জানিয়ে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মতো জঘন্য মিথ্যাবাদী বাংলাদেশে আর কখনো জন্মায়নি। তার মিথ্যাচারে আল্লাহর আরশ কাঁপছে।
রোববার (৩০ জুলাই) বিকালে চট্টগ্রাম মহগানগরীর নিউ মার্কেট মোড়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সামবেশে তিনি এসব কথা বলেন।
সামবেশে তথ্যমন্ত্রী বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মতো জঘন্য মিথ্যাবাদী বাংলাদেশে আর কখনো জন্মায়নি। তার মিথ্যাচারে আল্লাহর আরশ কাঁপছে। স্বাধীনতার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পিতা আত্মগোপনে ছিল। পরে বেরিয়ে আসে।
মন্ত্রী ড. হাছান মাহমুদ আরো বলেন, জনগণের পাশে থাকা আমাদের দায়িত্ব। বিএনপি নির্বাচন চায় না, তারা গণ্ডগোল পাকাতে চায়। আগামী দিনে তাদের রাজপথে মোকাবিলা করার ঘোষণা দেন মন্ত্রী।
চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এএ