সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬২টি কোম্পানির মোট ২৮ কোটি ৯৮ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি অ্যামারেল্ড অয়েলের ৯ কোটি ১ লাখ ১৪ হাজার, দ্বিতীয় স্থানে সোনালী পেপারের ২ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার ও তৃতীয় স্থানে আল-হাজ্ব টেক্সটাইলের ১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিং লিমিটেডের ১ কোটি ৩৩ লাখ ৭২ হাজার, কাশিম ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৬ লাখ ৫৩ হাজার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৭৭ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮৪ লাখ ৬ হাজার, ম্যারিকোর ৭২ লাখ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৬৪ লাখ ৯২ হাজার এবং ন্যাশনাল ব্যাংকের ৫৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস