সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৮টি কোম্পানির মোট ৬৮ কোটি ২৬ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সি পার্ল হোটেলের ২১ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার, দ্বিতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৮ কোটি ১৪ লাখ ৪০ হাজার এবং তৃতীয় স্থানে সোনালী পেপারের ৩ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮ লাখ ৫২ হাজার, কেডিএস এক্সেসরিজের ৩ কোটি ৫ লাখ ৭৮ হাজার, বেক্সিমকোর ২ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার, অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৯৪ লাখ ৮ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৩৭ লাখ ৫৫ এবং এডিএন টেলিকমের ৮৭ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস