ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) শীর্ষ আট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ সংগঠনটির নির্বাচিত সদস্যরা একজন সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ সভাপতিকে নির্বাচিত করা হয়েছে। তারা ২০২৩-২০২৫ মেয়াদে দায়িত্ব পালন করবে।
এফবিসিসিআইএর সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছে আমীন হেলালী। এছাড়া চেম্বার গ্রুপ থেকে তিনজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন,যশোদা জীবন দেবনাথ,খায়রুল হুদা চপল এবংআনোয়ার সাদাত সরকার। এছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে তিন ভাইস প্রেসিডেন্ট হলেন-মনির হোসেন,রাশেদুল হোসেন চৌধুরী রনি এবং শমী কায়সার।
এর আগে গত ৩১ জুলাই ৭৮ পদের মধ্যে অ্যাসোসিয়েশন গ্রুপের মাত্র ২৩ পরিচালক ভোটে নির্বাচিত হয়েছে। বাকি ৫৫ পরিচালক বিনা ভোটে আগেই নির্বাচিত। এর মধ্যে সরকার মনোনীত ৩২ জন পরিচালক রয়েছেন। এই পরিচালকরা আজ সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি এবং ছয় সহসভাপতি নির্বাচন করবেন। একক প্রার্থী হিসেবে চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইর সাবেক সহসভাপতি মাহবুবুল আলম সংগঠনটির বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিনের উত্তরসূরি হতে যাচ্ছেন।