
আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস । “বন্যপ্রাণী ও পরিবেশ,বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ“ এই শ্লোগানকে সামনে রেখেদিবসটি উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে আজ বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয় । র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয় । পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ.এম.এম.শামসুর রহমান এবংপরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. রকিবুল হাসান,রেজিস্ট্রার মো. আমিনুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড.মো. হুমায়ূন কবির,গ্রন্থাগারিক মো.ফজলুল কাদের চৌধুরীউক্ত আলোচনা সভায় পরিবেশ দিবসের গুরুত্ব তুলে ধরেন । সকলকে পরিবেশ দূষণমুক্ত রাখার আহবান করেন। এছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারিসহ শিক্ষার্থীবৃন্দর্যালিতে অংশগ্রহন করেন ।
সানবিডি/ঢাকা/আজিজার/এসএস