
বিশ্ব ধরিত্রীকে দূষণের হাত থেকে রক্ষার জন্য প্রতি বছর ৫ ই জুন সারা বিশ্বব্যাপী পালন করা হয় আন্তর্জাতিক পরিবেশ দিবস। প্রতিবারের মত এবারোনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও পালন করা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস।
এবার পরিবেশ দিবসের প্রতিপাদ্য “বন্যপ্রাণী ও পরিবেশ, বাচায় প্রকৃতি বাচায় দেশ”। পরিবেশ দিবস উপলক্ষে আজ দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে সকালে নোয়াখালীরমাইজদিতের্যালী, বিকালে বিশ্ববিদ্যালয়ে র্যালী, বৃক্ষ রোপণ ও বিশ্ববিদ্যালয়ের হাজি ইদ্রিস অডিটোরিয়ামে পরিবেশ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া পরিবেশ দিবস উপলক্ষে দেয়ালিকা উন্মোচন এবং অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা।
সানবিডি/ঢাকা/সাদী/এসএস