
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। মামলায় ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
সোমবার (৭ আগস্ট) সকালে মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করা হয়।
মামলার আবেদনে বলা হয়, আসামী সম্প্রতি রাজশাহীতে দলীয় এক অনুষ্ঠানে বাদীকে অশিক্ষিত, অর্ধপাগল বলে মানহানিকর বক্তব্য দিয়েছেন। তার প্রতিকার চাইতেই দায়ের করা হয়েছে এই মামলা।
হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর বলেন, মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের আদেশ দিয়েছেন আদালত।
মামলায় হিরো আলম অভিযোগ করেছেন, তাঁকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মানহানিকর বক্তব্য দিয়েছেন। মামলার আরজিতে রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়েছে। বক্তব্য প্রদানকালে তিনি বলেন, 'হিরো আলমের মতো একটা অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত, একটা লোক, সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এ কাজ করতে পারে।'
এম জি