সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬০৭ বারে ২৫ লাখ ৪৭ হাজার ৩৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮৬ বারে ২ লাখ ৯১ হাজার ৫০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৩১ বারে ৬ লাখ ৫৯ হাজার ২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মেঘনা কনডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজের ৬.৪৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬.২৬ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৬.০৯ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৫.৬৪ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫.৬৪ শতাংশ, মার্কেনন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ৫.৫৪ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সের ৫.৩৫ শতাংশ শেয়ারদর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস