পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংক লিমিটেডের পর্ষদ ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে আরও ৮টি ব্যাংক নিয়ে একটি কনসোর্টিয়াম গঠন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই কনসোর্টিয়ামের পক্ষ থেকে লাইসেন্স চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে যৌথভাবে আবেদন করা হবে। প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ডিজি ১০ ব্যাংক পিএলসি (Digi10 Bank Plc)।
প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। এতে সিটি ব্যাংক ১৩ কোটি ৮৮ লাখ টাকা বিনিয়োগ করবে, যা পরিশোধিত মূলধনের ১১ দশমিক ১১ শতাংশ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস