কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসির সোয়াট দল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে 'অপারেশন হিলসাইড' নামে অভিযান চালাচ্ছে। এই অভিযানে ৫ নারী ও ৩ পুরুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।
কুলাউড়ার কর্মদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ সমকালকে জানান, শুক্রবার রাত ৮টার পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে সকাল ৭টার দিকে অভিযান শুরু করে সিটিটিসি। এখনও চলছে অভিযান।
তিনি জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি নামক এলাকায় একটি টিলার উপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে এই অভিযান চলছে।
এনজে