রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য ইউক্রেনে ২ লাখ ২৩ হাজার ৮০০ আর্টিলারি শেল পাঠিয়েছে ইইউ। ব্লকটির পরিকল্পনা অনুযায়ী, ইউক্রেনে ১০ লাখ আর্টিলারি রাউন্ড সরবরাহ করবে তারা। সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে এসব অস্ত্র পাঠালো ইইউ।
চলতি বছরের শুরুর দিকে ২৭ দেশ নিয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনে আর্টিলারি শেল সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এ সময় কিয়েভের বাহিনী শেলের অভাবে ভুগছিল।
ইইউ’র পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ মাসে ১০ লাখ আর্টিলারি রাউন্ড পাঠাবে তারা। এ জন্য গুনতে হবে ২.১৮ বিলিয়ন ডলার।
এ বিষয়ে ইইউ মুখপাত্র পিটার স্ট্যানো বলেন, ‘সদস্য দেশগুলো প্রায় ২ লাখ ২৩ হাজার ৮০০টি আর্টিলারি শেল সরবরাহ করেছে। এ ছাড়া বিভিন্ন ধরনের ২ হাজার ৩০০টি ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে ইউক্রেনে।’
এনজে