পুঁজিবাজারের তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের ইউনিক হোটেলের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইউনিক হোটেল ‘আমার ডিজি ব্যাংক পিএলসি’ নামে ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে। এই ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ২৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। এতে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইউনিক হোটেলের এই সিদ্ধান্ত কার্যকর হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস