
রাজধানীর মিরপুরের কালশীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন দুই সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে পল্লবী থানার কালশী লোহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজনের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পল্লবী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে কালশী এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে এক বন্দুকযুদ্ধে এ দুজন নিহত হয়েছে। পরে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পল্লবী থানা পুলিশ। বন্দুকযুদ্ধ সম্পর্কে এর বেশি আর কোনো তথ্য জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
সানবিডি/ঢাকা/আহো