
ঝিনাইদহে পুরোহিত গোপাল গঙ্গোপাধ্যায় নন্দকে (৭০) হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। জিহাদি ওয়েবসাইটগুলিতে নজরদারি করা মার্কিন গোয়েন্দা সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য প্রকাশ করেছে। এতে ইসলামিক স্টেট (আইএস)এর আমাক নিউজ এজেন্সিকে উদ্ধৃত করা হয়েছে। এতে বলা হয়েছে, ঝিনাইদহে একজন পুরোহিতকে হত্যা করেছে বাংলাদেশের আইএস যোদ্ধারা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ন’টার দিকে ঝিনাইদহের সোনাইখালী গ্রামের মহিষের ভাগাড় এলাকায় গলা কেটে হত্যা করা হয় ওই পুরোহিতকে। ওই সময় তিনি মন্দিরে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে মহিষের ভাগাড় বিলে পৌঁছলে মোটর সাইকেলের তিন আরোহী তার গতিরোধ করে। তারপর তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, তিনি আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং তারপর হামলাকারীরা তার গলা কেটে পালিয়ে যায়।
সানবিডি/ঢাকা/আহো