পুঁজিবাজারের তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেয়ার ঘোষণা দেয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ইউনিটপ্রতি লোকসান হয়েছে (০.২৯) টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.৭৭ টাকা।
সবগুলো ফান্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৪ সেপ্টেম্বর।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস