সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ১৪৮ বারে ৪১ লাখ ৬ হাজার ৮৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সি পার্ল হোটেলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৯৪ বারে ৩ লাখ ৯২ হাজার ৬৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ হাজার ২৫ বারে ৮৮ লাখ ৪৭ হাজার ৮১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- শামপুর সুগার মিলসের ৭.৮৭ শতাংশ, মুন্নু এগ্রোর ৭.৫ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৪৭ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৬.৬৪ শতাংশ, নর্দান জুটের ৬.৫৫ শতাংশ, ইমাম বাটনের ৬.২১ শতাংশ এবং বঙ্গজের ৫.৯৮ শতাংশ শেয়ারদর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস