নানান কারণে খাপার অবস্থা যাচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার। তবে আগামী দিনে বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা রয়েছে অনকে। এমন একটি আবাস দিয়েছে বহুজাতিক ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এইচএসবিসি হোল্ডিং পিএলসি। খবর ব্লুমবার্গের।
এইচএসবিসি হোল্ডিংস পিএলসির লেখক হেরাল্ড ভ্যান ডার লিন্ডে এবং প্রেরণা গর্গ বুধবার (১৬ আগস্ট) লেখা এক নিবন্ধে বলেন, দুই দশক আগের ভারত বা এক দশক আগের ভিয়েতনামে আর্নিংসে প্রবৃদ্ধির কারণে যেমন আকর্ষণীয় মূলধনী মুনাফা হয়েছিল, বাংলাদেশে তেমন সম্ভাবনা রয়েছে। তারা বলেন, আগামী ৩ বছরে আয়ে ২০ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি হতে পারে।
তারা মনে করেন, বাংলাদেশের ইক্যুইটি মার্কেট বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছ থেকে আরও মনোযোগের দাবি রাখে। ক্রমবর্ধমান চাহিদা এবং বিদেশী বিনিয়োগ এখানে কর্পোরেট আয়ের দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর