
জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগ কতৃক জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও বিডিনিউজের সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভাগীয় শিক্ষক শিক্ষর্থীরা।
বৃস্পতিবার (৯জুন) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল বলেন, একজন মেয়েকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে গিয়ে যদি ছাত্রলীগ নামে কতিপয় সন্ত্রাসীর হাতে এভাবে মিডিয়া কর্মীকে লাঞ্ছিত হতে হয় তাহলে দেশ বর্বরতায় নিমজ্জ্বিত হবে। মিডিয়া আর্শিবাদে সভ্যতা যেখানে উত্তর উত্তর উন্নতির দিকে ধাবিত হচ্ছে সেখানে মিডিয়া কর্মীর উপর এহেন হামলা কখনোই সমীচীন নয়। ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নামধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনলে এর পরিণতি ভাল হবে না বলে হুশিয়ারী দেন তিনি।
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ বলেন, বিশ্ববিদ্যালয় যেখানে মুক্ত চিন্তার জায়গা সেখানে গণমাধ্যম কর্মীর উপর ছাত্রলীগের হামলা অনাকাঙ্খিত। এ হামলার ঘটনা দেশ ও জাতি কখনো মেনে নিবে না। দ্রুত এই সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নজির তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপ-উপাচার্র্য অধ্যাপক মো. আবুল হোসেন সঙ্গে দেখা করে এ ঘটনার দ্রুত বিচারের দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় উপ-উপাচার্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বুধবার (৮ জুন) রাত সাড়ে দশটার দিকে এক তরুণীকে অপহরণকারীর কাছ থেকে রক্ষা করতে গিয়ে ছাত্রলীগের হাতে মারধরের শিকার হয় বিডিনিউজের সাংবাদিক শফিকুল ইসলাম।
সানবিডি/ঢাকা/শামীম/আহো