পুঁজিবাজারের তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেড রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২:১ হারে রাইট শেয়ার ইস্যু করবে আমরা নেট্য়ওর্কস। অর্থাৎ বিদ্যমান প্রতি ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করা হবে। রাইট শেয়ারের অফার মূল্য হবে ৩০ টাকা। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ২০ টাকা করে প্রিমিয়াম নেওয়া হবে।রাইট শেয়ার ইস্যু করার মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত টাকা কোম্পানিটি বিএমআরই (নেটওয়ার্কিং সিস্টেম আপডেট, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ) ও আংশিক ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।
রাইট শেয়ার ইস্যুর অনুমতি চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে আমরা নেটওয়ার্কস। বিএসইসির অনুমোদন পেলে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস