
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে ফুটপাতের হকারদের সঙ্গে বিপণি বিতানের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফুটপাতে দোকান বসানো নিয়ে মার্কেটের দোকান মালিক এবং হকারদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এরই জেরে শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। একই কারণে গতকাল বৃহস্পতিবার বিকেলেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
গুলিস্তানের ফুটপাতগুলো দখলমুক্ত করতে কয়েকদিন আগে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পুলিশ।