
ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার স্থাপনে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি। আগামী ১০ নভেম্বরের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) মাউশির এক অফিস আদেশে বিষয়টি খুব জরুরি বলে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারের উপযোগী কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস থাকতে হবে।
নতুন শিক্ষাক্রমের আওতায় প্রণীত ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও ব্যাবহারিক দক্ষতা অর্জনের জন্য শ্রেণি কার্যক্রম পরিচালনায় এটি আবশ্যক। মাউশির আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এমন কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস বা ল্যাব নেই, আগামী ১০ নভেম্বরের মধ্যে নিজ উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় ইন্টারনেট সংযোগসহ ন্যূনতম দুটি ল্যাপটপ বা ডেস্কটপ স্থাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এম জি