
নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কাজী জারিফ (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) দুপুরে ওই ঘটনা ঘটে। জারিফ ভুইগড় অরিজিন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম আমিনুল ইসলাম। গ্রামের বাড়ি কুমিল্লা। তারা দীর্ঘদিন ভুইগড়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
জানা গেছে, নিহত জারিফ স্কুল শেষে বাসায় ফিরে তার এক বন্ধুসহ বাসার পাশের পুকুরে গোসল করতে নেমে ডুব দেয়। কিন্তু সাঁতার না জানায় তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধু অনেকক্ষণ তার অপেক্ষা করে খোঁজ না পেয়ে তার বাবা আমান উল্লাহকে ডাকে।
স্থানীয় প্রতিবেশী আমান উল্লাহ পুকুরে নেমে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জারিফের নিথর দেহ উদ্ধার করে তাৎক্ষণিক সাইনবোর্ড প্রো-একটিভ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এম জি